ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫০
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৬

চীনে ইলেকট্রিক গাড়ি কারখানা বিওয়াইডিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চীনের শেনঝেন প্রদেশের পিংশান জেলায় দেশটির খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিওয়াইডির একটি উৎপাদন কেন্দ্রের ভেতরে থাকা বহুতল ভবনের পার্কিং গ্যারেজে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় মা লুয়ান এলাকায় অবস্থিত ওই ‘ত্রিমাত্রিক’ পার্কিং এরিয়া আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় কর্তৃপক্ষ ও কোম্পানি জানায়, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি পরীক্ষামূলক এবং বাতিল বা অচল যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদনশীল বা গ্রাহকের জন্য প্রস্তুত গাড়ি ছিল না।

বিওয়াইডি আরও জানায়, ওই স্থানে পরীক্ষামূলক, যাচাইকরণ ও মেয়াদোত্তীর্ণ গাড়ি রাখা ছিল। এ ঘটনায় কোনো সক্রিয় অ্যাসেম্বলি লাইন বা ডেলিভারির জন্য প্রস্তুত যানবাহনের ক্ষতি হয়নি।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আশপাশের শিল্পাঞ্চলও ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দমকল ও পুলিশ সদস্যদের দ্রুত ছুটে আসতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিওয়াইডির উৎপাদন কার্যক্রম বা চলমান উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনও তদন্তাধীন রয়েছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram