ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

যুদ্ধের কভারেজে 'ইরানই জিতছে' এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলায় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্পের

যুদ্ধের কভারেজে ইরানই জিতছে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলায় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ পত্রিকাটির প্রধান হোয়াইট হাউস সংবাদদাতা তার মানসিক স্বাস্থ্য ও স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এরপরই সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'তাদের (নিউ ইয়র্ক টাইমসের) কি কোনো লজ্জা নেই?

নিউ ইয়র্ক টাইমসের রাজনৈতিক প্রতিবেদক পিটার বেকার ট্রাম্পের অস্থির আচরণ ও উগ্র মন্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করার পর তিনি এ মন্তব্য করেন।

বেকার সরাসরি জবাব কিংবা সমালোচনা না দিয়ে ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে পত্রিকাটির কভারেজের সমালোচনা করেন।

পূর্বে, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলায় নিউ ইয়র্ক টাইমসকে রাষ্ট্রদ্রোহী এমনকি দেশদ্রোহী' বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প।

সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'যারা এখনো এই ফ্রড নিউ ইয়র্ক টাইমস পড়েন কিংবা পড়ছেন, ইরান সামরিকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পরও তারা মনে করছেন 'ইরানই জিতছে', অথবা যুদ্ধে বেশ ভালো অবস্থায় রয়েছে মার্কিন সেনারা।'

তিনি আরও বলেন, 'নিউ ইয়র্ক টাইমস জানে এটি ভুয়া খবর। তারপরও ইরানের সমর্থনে তারা কভারেজ দিয়েই যাচ্ছে।

তবে সোমবারের পোস্টে ট্রাম্প ঠিক কোন প্রতিবেদনকে লক্ষ্য করে মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram