ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

তেলের দাম আরো বাড়বে : মার্কিন জ্বালানি সচিব

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে তেলের দাম কমবে না বরং আরো বাড়বে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে একটি অর্থনৈতিক ফোরামে তিনি একথা বলেন। খবর বিবিসির।

ক্রিস রাইট জানিয়েছেন, সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং তারপর তা কমতে শুরু করবে।

সংঘাত যত দীর্ঘ হবে প্রতিক্রিয়াও বড় হয় উল্লেখ করে জ্বালানি সচিব জানিয়েছেন, বিশ্বব্যাপী যুদ্ধ বা বড় কোনো অস্থিরতা চললে সরবারহ ব্যবস্থা ব্যাহত হয়। ফলে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সংঘাত শেষ হলে সরবরাহ আবার স্বাভাবিক হতে শুরু করে, তখন দাম কমতে শুরু করে। তবে সরবরাহ শুরু হওয়া মাত্রই দাম রাতারাতি কমে যায় না, বাজার স্থিতিশীল হতে এবং ভোক্তা পর্যায়ে এর সুফল পৌঁছাতে কিছুটা সময় লাগে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে উত্তেজনা কিছুটা প্রশমিত ছিল। তবে ইসলামাবাদ শান্তি আলোচনায় চুড়ান্ত কোন সুরাহায় পৌঁছাতে পারেনি উভয়পক্ষ। এতে হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram