ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

হরমুজে জাহাজ চলাচল বন্ধ করে ইরান 'অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছ'

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ জড়িত থাকার অভিযোগ তুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করে ইরান মূলত বৈশ্বিক বাণিজ্যে চাপ সৃষ্টি করছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই দেখিয়েছেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নিতে পারে।

তার ভাষায়, ইরান যদি 'অর্থনৈতিক সন্ত্রাসবাদে' জড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রও কঠোর অবস্থান নেবে এবং প্রয়োজনে কোনো ইরানি জাহাজকেই চলাচলের সুযোগ দেওয়া হবে না।

এদিকে, ইসলামাবাদে ইরানের সঙ্গে হওয়া আলোচনায় অগ্রগতির কথাও জানান ভ্যান্স। তবে তিনি স্পষ্ট করে দেন, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram