ঢাকা
logo
প্রকাশিত : April 13, 2026

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত আরও ৩ জন। খবর, আল জাজিরার।

সোমবার (১৩ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করে কাতার ভিত্তিক গণমাধ্যমটি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এই হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হামলায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুকন্যাও রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা চলমান থাকায় সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে এই অঞ্চলটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram