ঢাকা
logo
প্রকাশিত : April 12, 2026

শক্তির প্রদর্শন যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও চতুর্দশ

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধ ও শক্তি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন পোপ লিও চতুর্দশ। শনিবার (১১ এপ্রিল) ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে আয়োজিত এক সন্ধ্যাকালীন প্রার্থনায় তিনি বলেন, শক্তির প্রদর্শন যথেষ্ট হয়েছে, যুদ্ধ যথেষ্ট হয়েছে। খবর আল জাজিরার।

পোপ লিও বলেন, নিজেকে ও অর্থকে পূজা করা বন্ধ হোক। সর্বশক্তিমান হওয়ার বিভ্রমই এই সংঘাতকে উসকে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

যদিও তিনি সরাসরি কোনো দেশ বা নেতার নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গর্ব এবং ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে যুদ্ধকে সমর্থনের প্রেক্ষাপটে এই বার্তা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রথম পোপ হিসেবে পরিচিত পোপ লিও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে অহংকার ও ক্ষমতার অপব্যবহারই সংঘাতকে দীর্ঘায়িত করছে।

বিশ্লেষকদের মতে, ধর্মীয় নেতার এমন স্পষ্ট অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে শান্তি আলোচনার গুরুত্বকে সামনে এনে দিতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram