ঢাকা
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৩
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রায় দেড় মাসব্যাপী চলা সংঘাতের পর যুদ্ধবিরতির মধ্যেই ইরানের কাছে অস্ত্র বিক্রি করা দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘যেসব দেশ ইরানে সামরিক অস্ত্র সরবরাহ করছে, যুক্তরাষ্ট্রে তাদের বিক্রি করা যে কোনো এবং সমস্ত পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম রাখা হবে না!'

ইরানের সাথে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই কঠোর পদক্ষেপ নিলেন।

এর আগে, গত জানুয়ারিতে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ইরানের সঙ্গে যেকোনো ধরনের ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে তিনি এই শুল্কের হার বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিলেন.

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram