ঢাকা
logo
প্রকাশিত : April 4, 2026

ভেস্তে গেলো পাকিস্তানের চেষ্টা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি করতে পাকিস্তান সংলাপ ও কূটনীতির মাধ্যমে যে উদ্যোগ নিয়েছিল তা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মধ্যস্থতাকারীরা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপের জন্য ইসলামাবাদে নিজেদের প্রতিনিধি পাঠাতে আগ্রহী নয়।

এ ছাড়া ইরান জোর দিয়ে বলেছে, ওয়াশিংটন যেসব দাবি করেছে তা অগ্রহণযোগ্য। তেহরানের এমন বার্তায় পাকিস্তান চলমান যুদ্ধ থামাতে যে চেষ্টা চালালো তা ভেস্তেই গেলো।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটি দুইটির যৌথ হামলা শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত টানা ৩৬ দিনে গড়ালো। যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে মধ্যস্থতায় নামে পাকিস্তান।

এ ছাড়া মধ্যস্থতায় মিসর এবং তুরস্ক যোগ দিলেও মুখ্য ভূমিকায় ছিল পাকিস্তানই। মার্কিন কর্মকর্তাদের আহ্বানে এ ভূমিকায় এসেছিল পাকিস্তান। তবে এখন পর্যন্ত পাকিস্তানের সকল প্রচেষ্টায় ব্যর্থ বলে প্রতীয়মান হলো।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, এই সংলাপের জন্য মার্কিন কর্মকর্তারা যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ করে এনেছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram