ঢাকা
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৬
logo
প্রকাশিত : মার্চ ২৯, ২০২৬

ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’

মধ্যপ্রাচ্যে মোতায়েন হওয়া মার্কিন সেনাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস। মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এরই মধ্যে সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সেনাকে বহনকারী ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে এবং পেন্টাগন এর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে।

এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে দেশটিকে হুঁশিয়ারি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান টাইমস। ‘ওয়েলকাম টু হেল’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে মার্কিন সেনাদের একটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘ওয়েলকাম টু হেল’। ইরানের মাটিতে যেসব মার্কিন সেনা পা রাখবে তারা কফিনে করে ফিরে যাবে বলে উল্লেখ করা হয়।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল বৃহস্পতিবার জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কূটনীতির বাইরে আরও সামরিক বিকল্প দেওয়ার জন্য পেন্টাগন মধ্যপ্রাচ্যে ১০ হাজার পর্যন্ত অতিরিক্ত স্থলসেনা মোতায়েনের কথা বিবেচনা করছে।

যেসব সেনারা এরই মধ্যে মধ্যপ্রাচ্যে তাদের ঠিক কোথায় মোতায়েন করা হবে তা স্পষ্ট নয়। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যে, তারা ইরান এবং এর গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের নাগালের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram