ঢাকা
logo
প্রকাশিত : March 28, 2026

ইরানের দূতাবাসের ভিডিও 'ডালিমের জুস পান করলে তেলআবিবে আঘাত হবে আরও নির্ভুল'

সাউথ আফ্রিকায় অবস্থিতি ইরানিয়ান এম্বাসি থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কারণ—ভিডিওটি অনেকটা ইসরায়েলকে অপমান করে বানানো হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি স্কেটবোর্ডে সেলফি স্ট্যান্ড এক হাতে নিয়ে অন্য হাতে ডালিমের জুস পান করছেন। আর পেছনে লঞ্চ হচ্ছে মিসাইল।

ভিডিওতে রসিকতার ছলে বলা হয়েছে, ডালিমের জুস পান করলে তেলআবিবে আঘাত হবে আরও নির্ভুল। এই পোস্টটি অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানি দূতাবাস সাউথ আফ্রিকার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এছাড়াও ইন্ডিয়া টুডে'র পেজ থেকে ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য কোন বিবৃতি এখন পর্যন্ত দেয়নি ইরানি দূতাবাস। তবে পোস্টের ক্যাপশনে লেখা 'ফান পোস্ট'।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram