ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2026

যুদ্ধে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে মার্কিন বাহিনীর নতুন তত্য, ১০ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি

মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নতুন দাবি করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বুধবার এক ভিডিও বার্তায় ইরানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।

ব্রাড কুপারের দাবি, যুদ্ধের তিন সপ্তাহের বেশি সময়ে ইরানের ১০ হাজারের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানের আকাশে ১০ হাজর বারের বেশি মার্কিন সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে। এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর ৯২ শতাংশ ধ্বংসের দাবিও করেছেন সেন্টকমের কমান্ডার। তিনি বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার হার ৯০ শতাংশের বেশি কমে গেছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান তৈরির কারখানা ও শিপইয়ার্ডের তিন ভাগের দুই ভাগের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ব্রাড কুপারের ভাষ্যমতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র স্পষ্ট সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, ইরানের সীমান্তের বাইরে দেশটির শক্তি প্রদর্শনের ক্ষমতা অর্থবহ উপায়ে কমিয়ে দেওয়া।

তবে যুক্তরাষ্ট্রের এসব দাবির পরও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা করছে তারা। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটছে। হচ্ছে অবকাঠামোগত ক্ষতি। বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram