ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2026

হার না মানলে কঠোর আঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা কঠোর বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ার করে বলেছে, তারা যেন পরাজয় মেনে নেয়। অন্যথায় দেশটিকে আগের চেয়ে অনেক বেশি ‘কঠোর আঘাত’ সহ্য করতে হবে।

এদিকে তেহরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে বলে জানা গেছে আল–জাজিরার তথ্যসূত্রে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ‘শেষ সময় ঘনিয়ে আসছে’ এবং হামলা চালানো হলে ইরান এবার ‘চোখের বদলে মাথা’ নেবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে রেজায়ি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোয় আঘাত হানে, তাহলে তেহরান পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে পঙ্গু করে দেবে এবং উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেবে।” তিনি সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্রকে এই সংকট থেকে বাঁচানোর সময় খুব বেশি নেই।”

রেজায়ি অভিযোগ করেন, ‘গ্রেটার ইসরাইল’ গঠনের স্বপ্ন দেখিয়ে ইসরাইল যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়েছে এবং এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদভ্রান্ত অবস্থায় রয়েছেন।

তিনি এই যুদ্ধকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সংঘাত থামবে না।

তিনি দাবি করেন, গত চার দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে আসছে এবং অতীতেও তারা ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনকে সহায়তা করেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা শুরু হয়েছে। তিনি জানান, আলোচনার সুযোগ দিতে ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

তবে ইরান এই দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং বাজার প্রভাবিত করতে এমন তথ্য ছড়ানো হচ্ছে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। এরপর থেকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram