ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৪
logo
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৬

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি মনিরুল

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ‘দুবাই ডিউটি ফ্রি’লটারির ড্রতে ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকা) জিতেছেন বাহরাইনে বসবাসরত এক বাংলাদেশি।

বুধবার (২৫ মার্চ) দুবাইয়ের সর্বশেষ ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার অ্যান্ড ফাইনেস্ট সারপ্রাইজ ড্রতে এই পুরস্কার জিতেছেন তিনি।

পুরস্কার বিজয়ী ৫২ বছর বয়সি এ কে মনিরুল ইসলাম একজন বাংলাদেশি নাগরিক। তিনি ১০ বছর ধরে বাহরাইনের মানামায় বসবাস করছেন এবং তিন বছর ধরে দুবাই ডিউটি ফ্রি প্রোমোশনে অংশগ্রহণ করে আসছেন।

গত ১৮ মার্চ অনলাইনে কেনা টিকিটের মাধ্যমে মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯-এ তিনি ১ মিলিয়ন ডলার জিতেন।

অনলাইনের মাধ্যমে বসে থেকেও এই লটারিতে অংশ নেওয়া যায়। ভ্রমণকারীরা বিমানবন্দরের ডিউটি ফ্রি শপের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন। টিকিট কেনার পর একটি নির্দিষ্ট সিরিজের সব টিকিট বিক্রি হয়ে গেলে ডিউটি ফ্রির প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram