ঢাকা
logo
প্রকাশিত : March 24, 2026

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরই ১২৫ জন সেনা নিয়ে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় প্রশাসনের বরাতে এই মর্মান্তিক সংবাদ নিশ্চিত করা হয়েছে।

বিধ্বস্ত ‘সি-১৩০ হারকিউলিস’ বিমানটিতে সেনাসদস্য, ক্রু এবং পুলিশ কর্মকর্তা মিলিয়ে মোট ১২৫ জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশেই বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে এবং বিমানটি বসতবাড়ির খুব কাছ দিয়ে নিচে পড়ে যায়। গহীন জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ধ্বংসাবশেষ থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

গত এক মাসের মধ্যে লাতিন আমেরিকায় এটি দ্বিতীয় ‘সি-১৩০ হারকিউলিস’ বিধ্বস্ত হওয়ার ঘটনা। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বলিভিয়ায় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram