ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫৪
logo
প্রকাশিত : মার্চ ১২, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন করে যা বলল উত্তর কোরিয়া

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া সরকার। একই সঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ ও শান্তি বিনাশকারী’ বলে কঠোরভাবে নিন্দা জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন পাল্লা যুক্ত হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, ‘আমরা ইরানের জনগণের পছন্দ ও নির্বাচনের প্রতি পূর্ণ সম্মান জানাই। মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের প্রক্রিয়া ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ এবং এটি গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে।’

উত্তর কোরিয়ার এই সমর্থন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ভারসাম্য এবং কূটনৈতিক সম্পর্কের একটি সংকেত হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও শান্তি বিরোধী। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তাদের মতে, এই ধরনের হামলা কেবল মধ্যপ্রাচ্যকে নয়, বরং পুরো বিশ্বকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram