ঢাকা
logo
প্রকাশিত : March 7, 2026

এক নজরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। এতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির আরও শীর্ষ নেতা। পাল্টা হামলা শুরু করে ইরানও। এখন পর্যন্ত এই যুদ্ধের প্রভাব ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে। চলমান সংঘাতের সর্বশেষ পরিস্থিতি দেখে নেওয়া যাক।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে কমপক্ষে ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন।

ইরানের ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) তাদের ২৩তম দফা হামলা চালানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তির শর্ত হতে হবে দেশটির ‘নিঃশর্ত আত্মসমর্পণ’।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার পথে রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে অর্জন করা সম্ভব বলে তারা মনে করছে।

কাতারের জ্বালানি মন্ত্রী সাড আল খাবি সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধ বিশ্বের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রফতানিকারক দেশগুলো কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন বন্ধ করতে পারে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল, রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা শুরুর পর ১০০ ঘণ্টারও কম সময়ে প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে তারা ধারণা করছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলার জবাবে তারা উত্তর ইসরায়েলের দুটি স্থানে রকেট হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে দেশটিতে ইসরায়েলের হামলায় মোট ২১৭ জন নিহত এবং ৭৯৮ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram