ঢাকা
logo
প্রকাশিত : March 3, 2026

এলএনজি উৎপাদন বন্ধ, ইউরোপে গ্যাসের দাম প্রায় ৫০% বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলার জেরে প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক কাতার এজেন্সি উৎপাদন স্থগিতের ঘোষণা দেওয়ার পর ইউরোপে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এ সংবাদ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

ইউরোপের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত ডাচ টি-টিএফ (TTF) হাবের ফ্রন্ট-মান্থ চুক্তির দাম ১৪.৫৬ ইউরো বেড়ে ৪৬.৫২ ইউরো প্রতি মেগাওয়াট ঘণ্টা (MWh) হয়েছে, যা প্রায় ১৫.৯২ ডলার প্রতি এমএমবিটিইউ (mmBtu) সমান। আইসিই (ICE) এক্সচেঞ্জের তথ্যে এ তথ্য জানা গেছে।

দিনের শুরুতেই দাম প্রায় ২৫ শতাংশ বাড়লেও কাতারএনার্জির উৎপাদন বন্ধের ঘোষণার পর তা আরও ঊর্ধ্বমুখী হয়।

এদিকে এশিয়াতেও এলএনজির বেঞ্চমার্ক মূল্য বেড়েছে। S&P Global-এর জাপান-কোরিয়া মার্কার (JKM), যা এশিয়ার এলএনজি মূল্য নির্ধারণে বহুল ব্যবহৃত সূচক, সোমবার সকালে প্রায় ৩৯ শতাংশ বেড়ে ১৫.০৬৮ ডলার প্রতি এমএমবিটিইউতে দাঁড়ায়।

উড ম্যাকেঞ্জির গ্যাস ও এলএনজি গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাসিমো দি ওদোয়ার্দো বলেন, “এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে এশিয়া ও ইউরোপের মধ্যে প্রাপ্য কার্গোর জন্য প্রতিযোগিতা আবারও তীব্র হবে।”

আইএনজি’র পণ্য কৌশল প্রধান ওয়ারেন প্যাটারসন সতর্ক করে বলেন, যদি বাজার কাতারের সরবরাহে দীর্ঘমেয়াদি ঘাটতির আশঙ্কা মূল্যায়নে অন্তর্ভুক্ত করে, তাহলে টি-টিএফ গ্যাসের দাম ৮০ থেকে ১০০ ইউরো প্রতি মেগাওয়াট ঘণ্টা পর্যন্ত উঠতে পারে।

ব্রিটিশ এপ্রিল চুক্তির দামও ৪০.৮৩ পেন্স বেড়ে ১১৯.৪০ পেন্স প্রতি থার্মে পৌঁছেছে বলে আইসিইর তথ্যে দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram