ঢাকা
logo
প্রকাশিত : March 3, 2026

প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়, মার্কিন ঘাঁটিই হামলার লক্ষ্য: ইরান

নিজেদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান কোনো যুদ্ধে লিপ্ত নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, ইরানের বর্তমান সামরিক অভিযান মূলত প্রতিবেশী কোনো রাষ্ট্র নয়, বরং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

আরাঘচি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের ওপর হামলা চালাচ্ছি না, আমাদের লক্ষ্যবস্তু হলো মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এমনকি হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সৈন্যরাও আমাদের লক্ষ্যবস্তু থেকে রেহাই পাবে না।’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পারস্য উপসাগরীয় যে দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেই প্রতিটি ঘাঁটিই এখন ইরানের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কূটনৈতিক প্রতারণার’ অভিযোগ এনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন সামরিক সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক আলোচনা চলছিল, সেই সুযোগেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে বিমান হামলা চালিয়েছে। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া নেতিবাচক পদক্ষেপগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চাপ দেওয়ার আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই তাদের মূল লড়াই। তবে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহার করে যাতে ইরানবিরোধী কোনো কর্মকাণ্ড না চলে, সে বিষয়েও তিনি আঞ্চলিক দেশগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram