ঢাকা
logo
প্রকাশিত : March 2, 2026

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা 

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার(১ মার্চ) এ তথ্য নিশ্চিত করা হয়। 

পরিচয় গোপন রাখার শর্তে ওই উপদেষ্টা তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে জানান, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন। উপদেষ্টার ভাষ্য, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

উপদেষ্টা আরও জানান, শনিবার আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হন, যারা সাবেক এই প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি হামলার শিকার হওয়া ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।

এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে উপদেষ্টার বক্তব্যে সে গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram