ঢাকা
logo
প্রকাশিত : February 28, 2026

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় খুশি হতে পারেননি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সর্বশেষ আলোচনায় খুশি হতে পারেননি। তবে তিনি এটাও নিশ্চিত করেছেন যে, এখনো দেশটিতে আক্রমণ করার সিদ্ধান্ত নেননি। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা আমাদেরকে যা দেওয়ার আছে তা দিতে ইচ্ছুক নয়। এ বিষয়ে আমি খুশি নই। আমি এই আলোচনায় উচ্ছ্বসিত হতে পারিনি। জেনেভায় বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই আলোচনা ভেস্তে যাওয়ার বিষয়ে প্রথম মন্তব্য করলেন তিনি।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে চান না, তবে কখনো কখনো এমন কিছু ‘করতে হবে’ বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে উদ্বেগের কারণে শুক্রবার বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক করেছে।

যুক্তরাজ্য তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের প্রত্যাহার করেছে এবং ‘প্রয়োজন ব্যতীত সকল ভ্রমণ’ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চীন, ভারত এবং কানাডাসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের যুদ্ধের সম্ভাবনার কারণে যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। জার্মানি ‘জরুরিভাবে’ ইসরায়েল ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানে থাকা তাদের নাগরিকদের ‘অবিলম্বে’ ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলে অবস্থিত তাদের দূতাবাস কিছু অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারকে দেশ ত্যাগ করতে বলেছে।

অপরদিকে ট্রাম্প তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram