ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

সামরিক অভিযানে কুখ্যাত মাদক সম্রাট নিহত, মেক্সিকোজুড়ে তাণ্ডব

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ব্যক্তি এবং জালিস্কো নিউ জেনারেশনের (সিজেএনজি) প্রধান ড্রাগ কার্টেল দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানকালে নিহত হয়েছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো হিসেবে পরিচিত কুখ্যাত এই মাদক পাচারকারীর সমর্থকদের সঙ্গে রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। সেইসময় গুরুতর আহত হলে তাকে মেক্সিকোর সিটিতে নিয়ে যাওয়া হয়। এরপরেই মৃত্যু হয় এল মেনচোর।

এ ছাড়া অভিযানের সময় জালিস্কো প্রদেশের তাপালপা শহরে সিজেএনজি'র আরও চার সদস্য নিহত হয়েছে। অভিযানের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছেন। এই অভিযানে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র মেক্সিকোকে তথ্য দিয়েছে।

এদিকে এই অভিযানের পর সিজেএনজি দেশটির আটটি প্রদেশে তাণ্ডব চালিয়েছে। গোষ্ঠীটির সদস্যরা বিভিন্ন রাজ্যে গাড়িতে আগুন দিয়েছে, রাস্তা অবরোধ করেছে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা অর্ধ ডজনের বেশি শহরে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেইসঙ্গে তারা বিভিন্ন অঞ্চলে রাস্তা অবরোধ করেছে। সংঘর্ষের কারণে বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর জালিস্কো, তামাউলিপাস রাজ্যের পাশাপাশি মিচোয়াকান, গুয়েরেরো এবং নুয়েভো লিওনের কিছু এলাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, দেশের বেশিরভাগ অঞ্চলে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী এল মেনচো দেশটির পুলিশের একজন সাবেক কর্মকর্তা ছিলেন। কুখ্যাত এই মাদক সম্রাট মেক্সিকোতে বিশাল অপরাধমূলক সংগঠন পরিচালনা করতেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে কোকেন, মেথামফেটামিন এবং ফেন্টানাইল পাচার করতেন বলে অভিযোগ ছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এল মেনচোকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিতে পারলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। মেক্সিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অভিযানটি বিশেষ বাহিনীর মাধ্যমে পরিকল্পিত এবং কার্যকর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram