ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

এরফান সোলতানির ফাঁসি দিচ্ছে না ইরান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে আটক হওয়া এরফান সোলতানিকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমে খবর হয়েছিল। কিন্তু তার মৃত্যুদণ্ডের বিষয়টি তেহরান উড়িয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এমনকি ফাঁসি দেওয়া সম্ভবও নয় বলে জানিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে বলা হয়েছিল, এরফান সোলতানিকে শিগগির ফাঁসি দেওয়া হবে, কিন্তু তা কার্যকর করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, ইরানে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আমাদের বলা হয়েছে, ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের এ তথ্য দিয়েছে। আমরা তা খোঁজ নিয়ে দেখবো।

বেশ কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের সরকারবিরোধী বিক্ষোভে ওই দেশের জনগণের পাশে দাঁড়ানোর কথা বলছিলেন। হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, এই বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩,৪২৮ জন নিহত এবং ১০,০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, লাগাতার বিক্ষোভ-সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি। অনেক রাজপথই এখন আয়াতুল্লাহ আলি খামেনির সমর্থকদের দখলে। এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram