ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১১, ২০২৫

অ্যাসাইলাম আবেদনে ট্রাম্পের নতুন কৌশল, নো ডিসিশন-নো গ্রিন কার্ড

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন একের পর এক কঠোর নীতি বাস্তবায়ন করছে। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে অ্যাসাইলাম আবেদন প্রক্রিয়া। অ্যাসাইলাম আবেদন কার্যক্রম স্থগিত না করে চূড়ান্ত সিদ্ধান্তকে ধীরগতির দিকে নিয়ে যাচ্ছে প্রশাসন—যাতে দীর্ঘদিন কোনো সিদ্ধান্ত না আসলে আবেদনকারীরা গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতাতেই পৌঁছাতে না পারেন।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই কৌশলের মূল উদ্দেশ্য হবে নো ডিসিশন-নো গ্রিন কার্ড! যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী মানবজমিনকে জানান, অবৈধ অনুপ্রবেশ নিরুৎসাহিত করার পাশাপাশি মিথ্যা আবেদনকারীদের সম্পর্কে সঠিক তথ্য পেতে ট্রাম্প প্রশাসন অ্যাসাইলাম আবেদন নিষ্পত্তিতে ধীরে চলা নীতি অবলম্বন করতে চায়। মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না হলে আবেদনকারীরা কখনোই লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ডের দিকে অগ্রসর হতে পারবেন না।

তিনি বলেন, দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার এক বছরের মধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতিমালায় পরিবর্তন এবং কঠোর যাচাই-বাছাইয়ের কারণে আবেদন প্রক্রিয়া ধীর হয়ে গেছে, এছাড়া বাইডেন প্রশাসনের আমলে প্রবেশ করা শরণার্থীদের গ্রিন কার্ড আবেদনগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে, যা প্রক্রিয়ায় বড় ধরনের বিলম্ব ঘটাচ্ছে। তবে যাদের অ্যাসাইলাম পেন্ডিং রয়েছে তাদেরকে ৫শ ৫০ ডলার দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে ওয়ার্ক পারমিট অনুমতি নেয়া যাবে। পূর্বে ৫ বছর পর্যন্ত সময় থাকলেও ট্রাম্প প্রশাসন ১৮ মাসে কমিয়ে এনেছে বলেও জানান অ্যাটর্নি মঈন চৌধুরী ।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় কিন্তু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অভিবাসীদের গ্রেফতার করার পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামরিক বিমানে তাদের ফেরত পাঠানো হচ্ছে।

সিনিয়র সাংবাদিক ও দেশ-এর সম্পাদক মিজানুর রহমান জানান, বর্তমান সময় অবৈধ অভিবাসীদের জন্য সুখকর সময় নয়। যারা রাজনৈতিক আশ্রয় কিংবা মানবাধিকার কারণে যুক্তরাষ্ট্র এসে আবেদন করছেন তারা বিড়ম্বনায় পড়বেন।

অভিবাসী বিষয়ক সংস্থাগুলো বলছে, ইতোমধ্যে ইমিগ্রেশন আদালতে রেকর্ডসংখ্যক মামলা জটের মধ্যে নতুন এই ধীরগতি নীতিতে ফাইল আরও বাড়বে—যা আবেদনকারীদেরকে বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram