ঢাকা
logo
প্রকাশিত : November 29, 2025

এনআরসির পরও আসামে ‘বিদেশি’ মাত্র ৩২ হাজার

ভারতের একটি মাত্র রাজ্যে (আসাম) এনআরসি হয়েছিল। এই এনআরসিতে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন বিদেশি হিসেবে শনাক্ত করা হয়েছিল। মানুষের মধ্যে তৈরি হয়েছিল আতঙ্ক। এনআরসিতে অ-নাগরিক হয়ে গিয়েছিলেন লাখ লাখ মানুষ।

তিল ধারণের জায়গা ছিল না ডিটেনশন ক্যাম্পে। আর ছিল অপেক্ষার প্রহর গোনা—কবে ঘাড়ধাক্কা দিয়ে তাদের সীমান্তের ওপারে ঠেলে দেয়া হবে। কিন্তু ছয় বছর পর আসামের বিজেপি সরকারের মন্ত্রী বিধানসভাতে জানিয়েছেন,১৯ লক্ষ নয়, এনআরসির পর অসমে বিদেশি মাত্র ৩২ হাজার।

১ হাজার ৫২৮ কোটি রুপি খরচের পর জানা গেছে, ২০২১ থেকে এপর্যন্ত ৩২ হাজার ২০৭ জন বিদেশি । এর মধ্যে মাত্র ১ হাজার ৪১৬ জনকে পুশব্যাক করা হয়েছে। আসাম বিধানসভায় এই তথ্য জানিয়েছেন আসাম চুক্তি বাস্তবায়ন মন্ত্রী অতুল বোরা। কংগ্রেস বিধায়ক আবদুর রহিম আহমেদের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এই পরিসংখ্যান দিয়েছেন।

তার বক্তব্য, ২০২১ সালে হিমন্ত বিশ্বশর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত অসমে অবৈধভাবে বসবাস করা মোট ৩২ হাজার ২০৭ জন বিদেশি হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০২১ সালে ৬ হাজার ৩০৪ জন, ২০২২ সালে ৮ হাজার ৭৯০ জন, ২০২৩ সালে ৬ হাজার ৭০৩ জন, ২০২৪ সালে ৬ হাজার ১২০ জন এবং ২০২৫ সালে ৪ হাজার ২৯০ জন বিদেশিকে শনাক্ত করা হয়েছে।

এই তথ্যের সপক্ষে বলতে গিয়ে বিজেপিরই সাংসদ দিলীপ সইকিয়া বলেন, ‘সরকার যা তথ্য দিয়েছে, সেটা প্রামাণ্য।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে যে ১৯ লক্ষ নাম বাদ যাওয়ার ঘোষণা করা হয়েছিল, তাঁরা সবাই তাহলে ‘বিদেশি’ বা ‘অনুপ্রবেশকারী’ নন। প্রশ্ন উঠেছে , কেন তাদের নাম বিরোধীরা বলেছেন, ১৯ লক্ষ থেকে বিদেশি ৩২ হাজারে নেমে আসার অর্থ, নিশ্চিতভাবে প্রক্রিয়ায় গলদ ছিল। তারপরও গত কয়েক বছর ধরে ‘বিদেশিদের ফেরত পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নানা সাফাই দিয়েছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram