ঢাকা
logo
প্রকাশিত : November 11, 2025

বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে ভারতের সতর্কতা জারি

সোমবার নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের সঙ্গে টহল ও নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তসহ সংবেদনশীল অন্যান্য প্রবেশপথেও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে।

সূত্রের বরাতে জানা গেছে, সীমান্ত অতিক্রমকারী প্রত্যেক ব্যক্তির ওপর কঠোর তল্লাশি চালানো হচ্ছে এবং পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাইয়ের পরেই কেবল ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। বিস্তারিত তল্লাশির জন্য কুকুর স্কোয়াড ও উন্নত স্ক্যানিং যন্ত্র মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে সিসিটিভি ক্যামেরা ও নজরদারি দল প্রতিটি নড়াচড়া সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে দিল্লির বিস্ফোরণের পর কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ, দেরাদুন, হরিয়ানা ও উত্তরপ্রদেশসহ একাধিক শহর ও রাজ্যে সতর্কতা ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার রাত প্রায় ৭টার দিকে সংঘটিত ওই বিস্ফোরণ হয় একটি হুন্ডাই আই২০ গাড়িতে। এতে হরিয়ানার নাম্বারপ্লেট ছিল। গাড়িটি লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে সিগন্যালে থামার পরপরই বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে ফরেনসিক ও সন্ত্রাসবিরোধী ইউনিটসহ একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলএনজেপি হাসপাতালে সাংবাদিকদের বলেন, আমরা সব দিক থেকে তদন্ত করছি। এর মধ্যে সন্ত্রাসী হামলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণ করা কঠিন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram