ঢাকা
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৫
logo
প্রকাশিত : নভেম্বর ২, ২০২৫

মেক্সিকোতে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২৩

মেক্সিকোর উত্তরাঞ্চলের সোনোরা প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১১ জন। শনিবার (১ নভেম্বর) প্রদেশটির গভর্নর আলফোনসো দুরাসোর বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গভর্নর দুরাসো এক ভিডিও বার্তায় বলেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্যে ২৩ জন নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়ে হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দুর্ভাগ্যজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।’মেক্সিকান রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রেনারের বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাদিও সোনোরা জানায়, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ, ৬ শিশু রয়েছে।

আগুনের ঘটনাটি ঘটেছে হেরমোসিলো শহরের ওয়ালডোস নামের একটি চেইন দোকানের শাখায়। কিভাবে আগুন লাগে, তা এখনো স্পষ্ট নয়।

তবে সোনোরা প্রাদেশিক জননিরাপত্তা দপ্তর জানিয়েছে, ঘটনাটি কোনো নাশকতা বা হামলার কারণে ঘটেনি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবম নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোসা ইসেলা রদ্রিগেজকে নির্দেশ দিয়েছি, তিনি যেন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তায় একটি বিশেষ দল পাঠান।’

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram