ঢাকা
logo
প্রকাশিত : November 1, 2025

ক্যালিফোর্নিয়া মিউজিয়াম থেকে এক হাজারের বেশি মূল্যবান ঐতিহাসিক নিদর্শন চুরি

ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ার একটি অফ-সাইট স্টোরেজ সুবিধা থেকে এক হাজারের বেশি আইটেম চুরি হয়েছে। এই চুরিতে মূল্যবান অলঙ্কার, নেটিভ আমেরিকান বাস্কেট এবং ক্রীড়া ট্রফিসহ বিভিন্ন ঐতিহাসিক ও দৈনন্দিন জিনিসপত্র অন্তর্ভুক্ত রয়েছে।

ওকল্যান্ড পুলিশ জানিয়েছে, চুরিটি ঘটেছে বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় ভোরে। মিউজিয়ামের পরিচালক লরি ফোগার্টি জানিয়েছেন, তদন্তটি সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয়েছে কারণ এই চুরিকৃত জিনিসপত্র হয়তো ফ্রি মার্কেট, অ্যান্টিক দোকানগুলোতে দেখা যেতে পারে।

ফোগার্টি বলেন, 'এগুলো শুধু মিউজিয়ামের জন্য ক্ষতি নয়, এটি আমাদের সমাজ ও কমিউনিটির জন্যও ক্ষতি। আমরা আশা করি কমিউনিটি আমাদের এগুলো ফেরত আনতে সাহায্য করবে।'

তিনি আরও জানিয়েছেন, চোরেরা সম্ভবত সহজলভ্য জিনিসগুলো নিয়েছে এবং দ্রুত তা নিয়ে চলে গেছে।

চুরিকৃত আইটেমের মধ্যে রয়েছে শিল্পী ফ্লোরেন্স রেসনিকফের নেকপিস, এক জোড়া খোদাই করা হাতির দাঁত এবং নেটিভ আমেরিকানদের তৈরি ঝুড়ি।

ওকল্যান্ড মিউজিয়ামের উদ্দেশ্য হলো ক্যালিফোর্নিয়ার শিল্প, ইতিহাস ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা। তাদের সংগ্রহের মধ্যে রয়েছে ১৮শ' শতকের শেষ থেকে বর্তমান পর্যন্ত ক্যালিফোর্নিয়ার শিল্পীদের কাজ, প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র, ফটোগ্রাফ, প্রাকৃতিক নমুনা এবং সাউন্ড রেকর্ডিং।

পুলিশ জানিয়েছে, তারা এফবিআই-এর একটি বিশেষ ইউনিটের সঙ্গে কাজ করছে, যা শিল্পকলা চুরি, জালিয়াতি এবং প্রাচীন/সাংস্কৃতিক সম্পদ চুরি ও পাচারের বিষয় দেখাশোনা করে।

সূত্র: সিএনএন নিউজ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram