ঢাকা
logo
প্রকাশিত : October 29, 2025

আসামে বাংলাভাষী মুসলমানদের অবৈধ ভাবে উচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ

ভারতের আসাম রাজ্যে বাংলাভাষী মুসলমানদের উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষুব্ধ সেখানকার মানুষ। এই অবৈধ উচ্ছেদ অভিযান নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা একটি মামলায় আদালত সরকারকে নোটিশ দিয়েছেন। গত আগস্টে শীর্ষ আদালত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে ইতিমধ্যেই যারা বাস্তুচ্যুত হয়েছেন তারাই সুবিচারের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। তাদের অভিযোগ, আসাম-নাগাল্যান্ড সীমান্তে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে আসাম সরকার বাংলাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে। এই ধরনের উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতায় ৫০,০০০ এরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে।

আবেদনকারীরা দাবি করেছেন, "তাড়াহুড়ো করে" তাদের উচ্ছেদ করা হয়েছে এবং কোনরকম আশ্রয় বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।

আবেদনকারীদের মতে, "তাড়াহুড়ো করে" চালানো উচ্ছেদ অভিযানে তাদের বাড়ি থেকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছিল। ফলে তাদের হয় খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করা হয়েছিল, নয়তো বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের করুণায় থাকতে হয়েছিল। সরকারের পদক্ষেপকে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে বলে অভিযোগ করে আবেদনে বলা হয়েছে যে, একই জমিতে বসবাস সত্ত্বেও অন্যদের লক্ষ্যবস্তু করা হচ্ছে না।

সরকারের দেওয়া নোটিশে বলা হয়েছিল যে, রেংমা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত জমিতে তাদের দখল বনাঞ্চলের ক্ষতি করেছে। অথচ বাস্তুচ্যুতরা সকলেই দীর্ঘদিন ধরে ঐ অঞ্চলে বসবাস করছিলেন।

আবেদনকারীরা বলেছেন, সরকারের উচ্ছেদ নোটিশের পর এমনভাবে গুজব ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা বৃদ্ধি পায় যে অনেক লোক এলাকা ছেড়ে চলে যেতে, এমনকি যেসব বাড়িঘর এখনও ভাঙা হয়নি তারাও চলে বাধ্য হয়।

অভিযোগ, রাজ্য সরকার খালি করা জায়গাগুলিকে পুনরায় জনবহুল করে তুলেছে, যার ফলে প্রতিবেশী বসতি স্থাপনকারীদের আবেদনকারীদের বাসস্থান দখল করার অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram