ঢাকা
logo
প্রকাশিত : October 29, 2025

ট্রাম্পের দ. কোরিয়া সফরের আগে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ইয়েলো সাগরে চালানো ওই ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘণ্টারও বেশি সময় উড়ে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন পরীক্ষাটি তত্ত্বাবধান করেন এবং জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।

কেসিএনএ’র বরাতে তিনি বলেন, বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই এবং শত্রুদের কাছে আমাদের সক্ষমতা প্রদর্শনই ছিল এই পরীক্ষার লক্ষ্য।

তিনি আরও বলেন, পারমাণবিক যুদ্ধ সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

দক্ষিণ কোরিয়ার যৌথ চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, তাদের সেনাবাহিনী মঙ্গলবার বিকেল ৩টার দিকে (স্থানীয় সময়) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করে। ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে উৎক্ষেপণ করা হয়।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে অস্ত্রগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে এবং জানিয়েছে, তারা যেকোনো উত্তর কোরীয় উসকানির বিরুদ্ধে প্রভাবশালী প্রতিরোধ ব্যবস্থা বজায় রেখেছে।

গত সপ্তাহেও উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল, যা তারা দাবি করেছে নতুন হাইপারসনিক সিস্টেমে সজ্জিত।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সফরকালে উত্তর কোরিয়ার এই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram