ঢাকা
logo
প্রকাশিত : October 28, 2025

৩০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে অ্যামাজন

প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে তিনটি নির্ভরযোগ্য সূত্র। খরচ কমাতে এবং অতিরিক্ত জনবল সামঞ্জস্য করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা প্রায় ১৫ লাখ ৫০ হাজার। এর মধ্যে করপোরেট পর্যায়ে কর্মরত প্রায় ৩ লাখ ৫০ হাজার জন। এই জনবলের ১০ শতাংশ পর্যন্ত ছাঁটাই হতে পারে। ২০২২ সালের পর এই প্রথম অ্যামাজনের সবচেয়ে বড় চাকরিচ্যুতি হতে যাচ্ছে। ওই সময় প্রায় ২৭ হাজার জনকে বাদ দেওয়া হয়েছিল।

কোম্পানির মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে জানা গেছে, এবার মানবসম্পদ (এইচআর), ডিভাইস, সার্ভিস ও অপারেশনসসহ বিভিন্ন বিভাগে ছাঁটাই হতে পারে। সংশ্লিষ্ট টিমের ম্যানেজারদের সোমবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে—কীভাবে ই-মেইলের মাধ্যমে কর্মীদের অবহিত করা হবে।

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি কোম্পানির ভেতরে অতিরিক্ত আমলাতন্ত্র বা জটিল প্রশাসনিক প্রক্রিয়া কমাতে কাজ করছেন। তিনি অভিযোগ জানানোর জন্য একটি গোপন লাইন চালু করেছেন যেখানে পাওয়া ১,৫০০ মতামতের ভিত্তিতে এখন পর্যন্ত ৪৫০টির বেশি প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে।

জুন মাসে জ্যাসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিমাণ বাড়ানো হলে ভবিষ্যতে আরও কিছু পদে ছাঁটাই হতে পারে, বিশেষত যেসব কাজ পুনরাবৃত্তিমূলক ও সহজে স্বয়ংক্রিয় করা যায়।

তবে ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে তা এখনো নির্দিষ্ট নয়। সূত্রগুলো জানিয়েছে, এই সংখ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। কোম্পানির আর্থিক অগ্রাধিকারের ওপর এটা নির্ভর করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফরচুন জানিয়েছে, মানবসম্পদ বিভাগেই প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে।

সূত্র: রয়টার্স

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram