ঢাকা
logo
প্রকাশিত : October 27, 2025

পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে রাজনৈতিক প্রচারণা; প্রবাসীদের ক্ষোভ

পর্তগালের মন্তিজোর একটি বাসস্টপের পাশের একটি বিলবোর্ডের ছবি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সেখানে পর্তুগালের ডানপন্থী নেতা আন্দ্রে ভেনচুরার ছবি দেখা যাচ্ছে। পাশে লেখা রয়েছে 'ইস্তো নাও ও বাংলাদেশ', বাংলায় যার অর্থ করলে দাঁড়ায়— 'এটা বাংলাদেশ নয়'।

আন্দ্রে ভেনচুরা হলেন পর্তুগালের প্রধান বিরোধী দল 'শেগা'র একজন রক্ষণশীল নেতা। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে তার দল অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে জয়ী হতে চায় বলে খবর।

আন্দ্রে ভেনচুরার নির্বাচনের অন্যতম প্রধান ইশতেহার হলো 'ইস্তো নাও ও বাংলাদেশ' বা 'দিস ইজ নট বাংলাদেশ'। বাংলাদেশকে কটাক্ষ করে তার দল প্রচারণাও চালাচ্ছে বেশ কিছু দিন ধরে।

বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

একজন বাংলাদেশি এ নিয়ে বলেছেন, আন্দ্রে ভেনচুরা একজন বর্ণবাদী নেতা। আর পর্তুগিজরা ভাববাচ্যের চেয়ে সরাসরি কথা বেশি বোঝে। এ কারণেই হয়তো তিনি বিলবোর্ডটি করেছেন। তবে এ নিয়ে প্রচণ্ড প্রতিবাদ হয়েছে বাংলাদেশি কমিউনিটিতে। আমরা যত দূর জেনেছি, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারও অবগত। এ বিষয়টির সুন্দর সমাধান হোক, এটাই প্রত্যাশা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram