ঢাকা
logo
প্রকাশিত : October 27, 2025

রেকর্ডসংখ্যক আগাম ভোট, প্রথমবারের মতো মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করছেন বিভিন্ন শহরের র‍্যাবাইরার

মূলত, দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এ নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী।

আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থী ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসলায়েলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে।

তবে, মামদানির এই জনসমর্থন সহজে মেনে নিতে রাজি নন অনেকেই। বিভিন্ন উপায়ে তাকে আক্রমণ করতে ছাড়ছে না প্রতিপক্ষ। এরইমধ্যে বেশ কয়েকবার তাকে ইসলামপন্থী'র তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো। পাশাপাশি, তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করেছেন নিউইয়র্কের সাবেক এই গভর্নর।

শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউইয়র্কের ইহুদিরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বার বার ইসরায়েলবিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা।

'মামদানি নিউইয়র্কে ইহুদীবিদ্বেষ ছড়াচ্ছেন' এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের র‍্যাবাইরা। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, একারণেই এমন পদক্ষেপ তাদের। যেসব র‍্যাবাইরা সই করছে না তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ।

এরইমধ্যে চিঠিতে জমা পড়েছে ১ হাজারেরও বেশি ইহুদী ধর্মগুরুর স্বাক্ষর, যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram