ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2025

আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত কমলা হ্যারিসের

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ফের প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন। শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি এখনো শেষ হয়ে যাইনি।

সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, তিনি কোনো একদিন প্রেসিডেন্ট হবেন। ভবিষ্যতে কোনো নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্যের কোনো সংবাদমাধ্যমকে দেওয়া এটাই তার প্রথম সাক্ষাৎকার।

ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গত বছরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন কমলা হ্যারিস। এরপর এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার বিষয়ে শক্ত ইঙ্গিত দিলেন তিনি।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যা করে কমলা বলেছেন, নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলো এখন প্রমাণিত হচ্ছে।

ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে অনেকটা শেষ মুহূর্তে গিয়ে দলের চাপে পড়ে তাকে সরে যেতে হয়। এরপর প্রতিদ্বন্দ্বি বানানো হয় কমলাকে। ডেমোক্র্যাটিক পার্টির অনেকে মনে করেন, বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি।

তবে কমলা হ্যারিসও খুব ভালো নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন কি না এবং ভোটারদের কাছে এক নম্বর ইস্যু অর্থনীতি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারতেন কি না সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

আগামী নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে প্রশ্ন করলে বিবিসিকে কমলা বলেন, আমি এ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু রাজনীতিতে আমার এখনো ভবিষ্যত শেষ হয়ে যায়নি। আমি শেষ হয়ে যাইনি। আমি সারাজীবন মানুষকে সেবা দিয়েছি। এটি আমার অঙ্গে রয়েছে।

ট্রাম্পকে নিয়ে যা বলেছিলেন সেগুলো সত্য হয়েছে দাবি করে কমলা বলেন, ট্রাম্প বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্রকরণ করবেন। তিনি ঠিক তাই করেছেন।

সূত্র: বিবিসি

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram