ঢাকা
logo
প্রকাশিত : October 26, 2025

আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হতে পারে। তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৫ অক্টোবর) থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক রোববার পর্যন্ত চলবে।

প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই আলোচনার উদ্দেশ্য হলো দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর রাখার একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ করা।

খাওয়াজা আসিফ জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ— চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়।’

চলতি মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান সরকার। এরপর পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয়। এতে বহু লোক প্রাণ হারায়। সংঘর্ষের পর গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনও তা খোলা হয়নি।

ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram