ঢাকা
logo
প্রকাশিত : October 23, 2025

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জানা গেছে, কিরইয়ানদঙ্গ শহরের কাছে ওভারটেক করার কারণে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানেই হতাহতের ঘটনা ঘটে। তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যুর ঘটনা কিছুটা অস্বাভাবিক।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি।

দেশটির পুলিশ সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার সময় কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে ভুলবশত নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram