ঢাকা
logo
প্রকাশিত : October 3, 2025

গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’

ইসরাইলি বাহিনীর বাধা পাশ কাটিয়ে এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। ত্রাণবাহী বহরের অন্যসব জাহাজ আটকাতে পাড়লেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে পারেনি ইসরাইলি নৌবাহিনী। খবর আল জাজিরার।

সবশেষ তথ্যানুযায়ী, গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে নৌযানটি। জাহাজটিতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি। এটি অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে ২ দশমিক এক ছয় নটিক্যাল মাইল গতিতে।

মূলত, স্টারলিংকের মাধ্যমে এখনো যোগাযোগ রক্ষা করে চলেছে দ্য ম্যারিনেট। এর আগে, সুমুদ বহরের ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই জব্দ করে ইসরাইলি বাহিনী।

উল্লেখ্য, পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ইসরাইলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram