ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2025

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, গ্রেটা থুনবার্গসহ ২ শতাধিক স্বেচ্ছাসেবক আটক

গাজামুখী ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলার অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল। সেইসাথে, আটক করা হয়েছে পরিবেশবিদ গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা। আটককৃত জাহাজগুলো হলো— দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্রান্ডে ব্লু। তবে ইসরায়েলের বাধা উপেক্ষা করে গাজার দিকে এগিয়ে চলেছে আরও দুটি জাহাজ।

আজ বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে উপত্যকা থেকে ১১১ কিলোমিটার দূরে ছিল ‘মেটেক এবং অল’ নামের ওই দুটি নৌযান। যদিও পরবর্তী অবস্থান জানা যায়নি এখনও।

এর আগে, বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আলমা। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানান তিনি।

অপরদিকে, আয়োজকরা নিশ্চিত করেন, তেলআবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। শহিদুল আলমসহ ৪৭ টি নৌযানে ৪৪ দেশের মানবাধিকার কর্মী রয়েছেন বহরে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram