ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2025

পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের

ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। খবর সিএনএনের।

ট্রাম্প বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি। সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি।’

সংবাদমাধ্যম সিএনএন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের সঙ্গে সর্বশক্তি প্রয়োগ বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন সেটি জানতে যোগাযোগ করেছিল। তবে হোয়াইট হাউজ কোনো জবাব দেয়নি।

ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ড মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল মেম্বাররা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়। এরপরই সাধারণ মানুষের উদ্দেশে এ বার্তা দেন তারা।

সিনেটর মার্কলে বলেছেন, ‍‘আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার এজেন্ট পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেন প্রতিবাদ হয়। যেন সংঘাত হয়। তার লক্ষ্য হলো পোর্টল্যান্ডকে ঠিক সেইরকম দেখানো, যেমন তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হলো বলা, 'আমরা এই ফাঁদে পা দেব না।’

অভিবাসীদের ওপর ধরপাকড় চালানো আইসিই অবকাঠামোটি পোর্টল্যান্ড থেকে দুই মাইল দূরে অবস্থিত। সেখানে গত কয়েকমাস ধরে টানা বিক্ষোভ হচ্ছে। অভিবাসীদের বিরুদ্ধে যেন ধরপাকড় না চালানো হয় সেজন্য তারা আন্দোলন করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram