ঢাকা
logo
প্রকাশিত : September 27, 2025

যারা প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করেন, গোপনে তারাই ধন্যবাদ জানান: নেতানিয়াহু

সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে এবারের আলোচনায় যুদ্ধবিরতি আহ্বান এবং ইসরায়েলবিরোধী সমালোচনা কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে। তবে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্যে দাবি করেন, এইসব সমালোচনা ‘খালি ভান’ মাত্র।

তিনি জাতিসংঘে ভাষণ দেয়ার সময় বলেন, ‘আপনারা মনের গভীরে জানেন, ইসরায়েল আসলে আপনাদেরই লড়াই লড়ছে।’

তিনি আরও বলেন: ‘আমি একটা গোপন কথা বলতে চাই—অনেক নেতা যারা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তারা পেছনে আমাকে ধন্যবাদ জানান।’

নেতানিয়াহুর দাবি: ‘তারা বলেন, ইসরায়েলের চমৎকার গোয়েন্দা তথ্যের কারণে বহুবার তাদের রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকানো গেছে, অসংখ্য প্রাণ রক্ষা পেয়েছে।’

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram