ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2025

হংকং ও তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার তাণ্ডব, মৃতু ১৪ জনের

সুপার টাইফুন রাগাসা হারিকেনের শক্তি নিয়ে ও প্রবল বৃষ্টিসহ হংকংয়ে আঘাত হেনেছে। চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনের প্রভাবে তাইওয়ানে প্রবল বৃষ্টির মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তাইওয়ানের দমকল পরিষেবা জানিয়েছে, রাগাসা তাণ্ডব চালানোর সময় ভারি বৃষ্টির মধ্যে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হোয়ালিয়েন কাউন্টিতে একটি কৃত্রিম হ্রদের পানি উপচে পড়ে, এতে পানির বিশাল একটি ধারা হোয়ালিয়েন শহরটির ওপর দিয়ে বয়ে যায়। পর্বতের ওপর থেকে নেমে আসা এই হড়কা বানে ১৪ জনের মৃত্যু ও ১২৪ জন নিখোঁজ হয়।

গাজায় যুদ্ধ বন্ধ করলেই নোবেল শান্তি পুরস্কার— ট্রাম্পকে বললেন ম্যাক্রোঁ রয়টার্স জানিয়েছে, গত সোমবার থেকে রাগাসার একটি পাশ তাইওয়ানে আঘাত হানতে শুরু করে, এর প্রভাবে দ্বীপটিতে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে।

হংকংয়ের কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়ার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। উত্তাল ঢেউ এশিয়ার আর্থিক কেন্দ্রটির পূর্বাংশের ও দক্ষিণাংশের তটরেখায় আছড়ে পড়তে থাকে, এতে কিছু রাস্তার পাশাপাশি ঘরবাড়িও ডুবে যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram