ঢাকা
logo
প্রকাশিত : September 24, 2025

এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়াকে ন্যাটোর সতর্কতা

এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়াকে সতর্ক করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন যে, ন্যাটো মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে, ন্যাটো তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত।

রুটে রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত অথবা সামরিক অযোগ্যতার ফল বলে মন্তব্য করেছেন। তিনি জানান, রাশিয়া এর আগেও পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।

এদিকে, নরওয়ে চলতি বছর তিনবার রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে। মঙ্গলবার একটি ড্রোন দেখা গেলে, অসলো তিন ঘণ্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।

এর আগে, শুক্রবার এস্তোনিয়া অভিযোগ করে, তিনটি মিগ-৩১ বিমান তাদের আকাশে ১২ মিনিট অবস্থান করেছিল। তবে এস্তোনিয়া ও ন্যাটোর এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

সূত্র: রয়টার্স

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram