ঢাকা
logo
প্রকাশিত : September 12, 2025

ইসরাইলি আগ্রাসনে ইয়েমেনে নিহত বেড়ে ৪৬

ইয়েমেনের রাজধানী সানা ও আল-জওফ প্রদেশে চালানো ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬৫ জন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বিমান হামলায় কেবল সানাতেই নিহত হয়েছেন ৩৮ জন এবং আহত হয়েছেন ১৪৭ জন। 

অন্যদিকে আল-জওফ প্রদেশে নিহত হয়েছেন ৮ জন ও আহত হয়েছেন আরও ১৮ জন। 

মন্ত্রণালয়টি জানিয়েছে, ধ্বংসস্তূপে অনুসন্ধান অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে হতাহতদের মধ্যে রয়েছে— 

  • ৫ শিশু নিহত, ৩১ শিশু আহত
  • ১১ নারী নিহত, ২৯ নারী আহত
  • ৩০ জন পুরুষ নিহত, ১০৫ জন পুরুষ আহত 

বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু

ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে চালানো একাধিক হামলায় সানার আবাসিক ভবন, জনসেবামূলক স্থাপনা ও সংবাদমাধ্যমের কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে নাগরিক সুরক্ষা ও চিকিৎসা দল ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের দেহ উদ্ধার ও আহতদের জরুরি সেবা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আল মায়াদিন

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram