ঢাকা
logo
প্রকাশিত : September 10, 2025

ট্রাম্পের প্রস্তাব মানলে গাজা যুদ্ধ শেষ হতে পারে: নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নিলে গাজা যুদ্ধ ‘অবিলম্বে শেষ’ হতে পারে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজার বেসামরিক নাগরিকদের উদ্দেশ্যে এক বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার অধিকার এবং নিজের ভবিষ্যতের জন্য দাঁড়ান। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করুন এবং আমাদের সঙ্গে শান্তি স্থাপন করুন।’

এদিকে রোববার হামাসও বলেছে যে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কিছু ধারণাকে’ স্বাগত জানিয়েছে।

এর আগের দিন, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি বলেন, ‘সবাই জিম্মিদের বাড়ি ফেরত চায়। সবাই চায় এই যুদ্ধের অবসান হোক! ইসরাইলিরা আমার শর্ত মেনে নিয়েছে। হামাসেরও এখন মেনে নেওয়ার সময় এসেছে।’

তিনি বলেন, আমি হামাসকে মেনে না নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কবার্তা, আর কোনও সতর্কবার্তা থাকবে না!

এদিকে কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

এক বিবৃতিতে কাতার জানায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং দোহাসহ কাতারে বসবাসরত মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির পরপরই নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং রাজধানী দোহা ও আশপাশের এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram