ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2025

জার্মান সরকার ‘মধ্য-ডান’ হওয়া উচিত: স্পান

জার্মানির বর্তমান সরকারের মধ্য-ডানপন্থার দিকে ঝোঁকা উচিত বলে মনে করেন সিডিইউ-সিএসইউ পার্লামেন্টারি দলের নেতা ইয়েন্স স্পান।

জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগে মধ্য-ডানপন্থী খ্রিস্টীয় গণতন্ত্রী দল- সিডিইউ এবং বাভারিয়া রাজ্যে দলটির সহযোগী খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন- সিএসইউ-এর নির্বাচিত আইন প্রণেতাদের নেতা ইয়েন্স স্পান। জার্মানির বর্তমান জোট সরকারে মধ্য-ডানপন্থি সিডিইউ বা সিএসইউ এর সঙ্গে রয়েছে মধ্য-বামপন্থী সামাজিক গণতন্ত্রী দল- এসপিডি।

স্পান মনে করেন, মধ্য-ডানপন্থী নীতি দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জার্মান গণমাধ্যম ফ্রাংকফুর্টার আলগেমাইনে সনটাগসসাইটুংকে বলেন, দশ বছর ধরে সংখ্যাগরিষ্ঠ জার্মান মধ্য-ডানপন্থীদের ভোট দিয়ে আসছে, কিন্তু তারপর মধ্য-বামপন্থি সরকার দ্বারা শাসিত হচ্ছে।

তিনি মনে করেন, এটি এমন একটি সংকট, যা সবাই বোঝার চেষ্টা করলে আমাদের লাল-কালো জোট (লাল- এসপিডি, কালো- সিডিইউ বা সিএসইউ) সমাধান করতে পারে। ব্যাপক হারে নাগরিকদের দেয়া সরকারের সামাজিক সুবিধা কর্তনের আহ্বানও জানান স্পান।

এই পার্লামেন্টারি নেতা বলেন, আমরা নাগরিকদের আয়ের ওপর ১০ শতাংশেরও বেশি সাশ্রয় করতে পারি। চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের মধ্য-ডানপন্থী সিডিইউ বা সিএসইউ এবং মধ্য-বাম এসপিডি নিয়ে গঠিত জোট সরকার বাস্তবে মধ্যপন্থী সরকারে পরিণত হয়েছে।

ম্যার্ৎস নানা সময়েই তার বক্তব্যে দাবি করে আসছেন, কল্যাণ রাষ্ট্র বর্তমানে আর আর্থিকভাবে কার্যকর নয়। জোট সরকার সংস্কারের জন্য চাপে রয়েছে, কিন্তু কোন পদ্ধতিতে তা করা যাবে, এ নিয়ে জোটে মতবিরোধ রয়েছে। সংস্কারের ব্যাপারে এসপিডি একমত হলেও সামাজিক কল্যাণ ব্যবস্থায় কর্তনের বিপক্ষে তারা। কল্যাণ রাষ্ট্র শব্দবন্ধটি কেবল কর রাজস্ব দ্বারা সরাসরি অর্থায়ন করাকেই বোঝায় না বরং মৌলিক আয় সহায়তা, অবসরভাতা, চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবার জন্য সামাজিক বীমার মতো নানা নাগরিক সুবিধাও এর অন্তর্ভুক্ত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram