ঢাকা
logo
প্রকাশিত : September 6, 2025

নওয়াজের ওপর জুতা নিক্ষেপের ঘটনা সামনে আনলেন সাবেক মন্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক ফেডারেল মন্ত্রী খাজা সাদ রফিক। তিনি এই ঘটনাকে ‘লজ্জাজনক, অশ্লীল ও নিন্দনীয়’ বলে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদ রফিক বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয়। তিনি বিষয়টিকে অতীতে ঘটে যাওয়া একই ধরনের ঘটনার সঙ্গে তুলনা করেন। এর মধ্যে রয়েছে- নওয়াজ শরিফকে জুতা নিক্ষেপ, খাজা আসিফের ওপর কালি নিক্ষেপসহ একাধিক ঘটনা। এগুলোকে তিনি ‘ফ্যাসিস্ট মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি স্মরণ করে বলেন, কুলসুম নওয়াজ মৃত্যুশয্যায় হাসপাতালে থাকার সময় বাইরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা এবং মদিনায় মহানবীর (সা.) মসজিদে মরিয়ম আওরঙ্গজেবের ওপর হামলার ঘটনাও একই বিষাক্ত মানসিকতার উদাহরণ।

এ ছাড়া তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের ওপর হামলাকেও ধর্মীয় চরমপন্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

সাদ রফিক দুঃখ প্রকাশ করে বলেন, যারা বিষের বীজ বপন করে, তারা কখনও প্রতিষেধকের ফল পেতে পারে না। এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত, প্রতিরোধ ও সর্বস্তরে নিন্দা করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram