ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2025

চীনে হাস্যোজ্জ্বল মোদি-পুতিন, করলেন কোলাকুলি

চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। দুই নেতাই এই সম্মেলনে একসঙ্গে হাজির হয়েছেন। তাদের সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলন শুরুর আগে মোদি ও পুতিন একসঙ্গে হেঁটে সেখানে হাজির হচ্ছিলেন। তারা একে অপরের সঙ্গে করমর্দন এবং কোলাকুলি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি পুতিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।

মোদি লিখেছেন, তার (পুতিন) সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের। আজকে এসসিও সম্মেলনের ফাঁকে এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল শির সঙ্গে বৈঠক করেছেন মোদি। উভয় নেতাই সম্পর্ক জোরদারের কথা উল্লেখ করেছেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস রিপোর্ট করেছে, বৈঠকে প্রেসিডেন্ট শি মোদিকে বলেন, চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়– বরং তারা হলো সহযোগিতার অংশীদার ('কোঅপারেশন পার্টনারস')।

দুই দেশ যে পরস্পরের কাছে হুমকি নয়, বরং একে অন্যের কাছে 'উন্নয়নের সুযোগ', সে কথাও বলেছেন শি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram