ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2025

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইট-পাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল মারলো উত্তেজিত জনতা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ক্যাম্পেইন চলাকালে বিব্রতকর এমন পরিস্থিতির শিকার হন তিনি।

আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা করতে বোন কারিনা মিলেইসহ দলের সদস্য সহকারে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এ সময়, তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে বেশ কয়েকজন উত্তেজিত জনতা। যার বেশকয়েকটিতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই।

এক পর্যায়ে বাধ্য হয়ে গাড়িসহকারে ক্যাম্পেইন ছাড়তে বাধ্য হন তিনি ও তার দল।

উল্লেখ্য, সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়ে মিলেই সরকার। যেখানে স্বয়ং প্রেসিডেন্টের বোনও জড়িত থাকার অভিযোগ ওঠে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram