ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৪
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫

ইসরায়েলি হামলায় ছয় সাংবাদিকসহ ৮৯ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৬ জন সাংবাদিকসহ কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। সোমবার গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর মিডল ইস্ট মনিটরের।

সোমবার গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর দ্বৈত বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন।

এছাড়া ফিলিস্তিনি সাংবাদিক হাসান দুওহানকে খান ইউনুসে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে। এতে সোমবার একদিনেই নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ, বেথলেহেম ও জেরুজালেম শহরের আশপাশে অভিযান চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, এসব অভিযানে বেশ কয়েকজন তরুণকে আটক করা হয়েছে।

এদিকে ইসরায়েলি বিমানবাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা জোরদার করেছে। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা পৃথক প্রতিবেদনে জানা গেছে, উত্তর গাজার বুরেইজ শরণার্থী শিবিরে, মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকায় এবং দক্ষিণের খান ইউনুসে বসতবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram