ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৪
logo
প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৫

‘মাথা নোয়াবে না ভারত’, স্পষ্ট করলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত

ভারতের বাণিজ্যিক নীতি কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নত করবে না। এমনকি দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য ভারত যেখান থেকে সবচেয়ে ভালো দামে তেল পাবে, সেখান থেকেই কিনবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, বিনয় কুমার বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের বারবার চাপ দেওয়া সত্ত্বেও ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে না। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ সত্ত্বেও ভারত তার জাতীয় স্বার্থ রক্ষা করেই চলবে।

বিনয় কুমারের কথায়, ভারতের লক্ষ্য ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আর এই লক্ষ্যেই রাশিয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে। রাশিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে ভারতের এই সম্পর্ক বিশ্ব বাজারে তেলের দাম ঠিক রাখার ক্ষেত্রে সাহায্য করে চলেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বহুবার অভিযোগ করেছে যে, ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে আর্থিকভাবে সাহায্য করছে। কিন্তু বিনয় কুমার মার্কিন সরকারের এই অভিযোগ ও শুল্ক আরোপের বিষয়টিকে ‘অযৌক্তিক, অন্যায় এবং অন্যায্য’ বলে মন্তব্য করেছেন।

তিনি সাফ জানিয়েছেন, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছিলেন।

তিনি বলেছিলেন, যারা নিজেদের বাণিজ্য সমর্থক বলে দাবি করে, তারাই অন্যদের উপরে বাণিজ্যের অভিযোগ আনছে। এটা খুবই হাস্যকর। যদি ভারত থেকে শোধিত তেল বা অন্য কোনো পণ্য কিনতে সমস্যা হয়, তাহলে কিনবেন না। কেউ আপনাদের জোর করছে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram