ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2025

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনও পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি এমন এক সময়ে এই তথ্য জানালেন, যখন পুতিন-জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা চলছে।

শুক্রবার এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনও বৈঠকের পরিকল্পনা হয়নি। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।”

বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন, রিপোর্ট লেখা পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে ল্যাভরভ আরও বলেন, “প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে; কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন।”

গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ থামাতে গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন দিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এরপর ট্রাম্প জানান, শিগগিরই মার্কিন প্রশাসনের উদ্যোগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমনও বলেছেন, যুক্তরাষ্ট্র হবে সেই সম্ভাব্য বৈঠকের আয়োজক।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকের সমালোচনা করে ল্যাভরভ বলেছিলেন, সেই বৈঠক ছিল রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় নেতাদের ‘আনাড়ি প্রচেষ্টা’। সূত্র: মস্কো টাইমস, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, এএফপি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram